NNTV
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে এক সপ্তাহ পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক  করা হয়েছে। 

উদ্ধার হওয়া কিশোরী রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত ৬ মে ধানমন্ডির ১৩/এ সড়কে নিজ বাসার সামনে থেকে ওই শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ধানমন্ডি থানায় মামলা দায়ের করে। রাজধানীর অভিজাত এলাকায় প্রকাশ্যে এমন অপহরণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে র‌্যাবের গোয়েন্দা দল। তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে তারা জানতে পারে, অপহরণকারীরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় অবস্থান করছে।

এরপর গত ১২ মে রাতে কক্সবাজারের লিংক সড়ক এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১৫। বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণের মূল হোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ও তার সহযোগী আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তাকিম রাজধানীর উত্তরার আটিপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আবু সাঈদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল মোস্তাকিম। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেফতার আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

1

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

2

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত

3

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

6

কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্

7

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

8

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

9

নাজমুলকে পরিচালক পদ বাদ দিতে না পারার কারন গুলো

10

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

11

মাদারীপুর জেলা হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ সেবা চাল

12

চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

13

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

14

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

15

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

16

বিএনপি'র প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে যুক্তরাষ্ট্রে সভ

17

দেশের প্রতিটি মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ

18

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

19

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

20