NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার দায়ে খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত খলিলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং খাল ভরাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরকারি খালটি দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

1

বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন

2

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

3

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

4

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

5

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়া

6

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

7

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

9

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

10

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

11

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

12

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

13

ইসরায়েলির হামলার পর গাজায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নি

14

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

15

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

16

টানা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

17

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

18

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

19

১৫ ফেব্রুয়ারির মধ্যেগঠন করা হবে সরকার:মির্জা ফখরুল

20