NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ আলোচনার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।
নরসিংদীতে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিতস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দিবসের শুরুতেই নরসিংদী পৌরপার্কে নবস্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

পরবর্তীতে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক, নরসিংদী পৌর প্রশাসক নাদিরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহমুদা বেগম,সদর উপজেলায় নির্বাহী অফিসার আসমা জাহান সরকার নরসিংদী শিক্ষা অফিসার এ এস এম  আব্দুল খালেক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া স্থানীয় জুলাইযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করেন এবং শহীদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এদিকে জেলা সদরের পাশাপাশি নরসিংদীর সবকটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

1

রাজধানীতে রড চুরির অভিযোগ, গণধোলাইয়ে যুবকের মৃত্যু

2

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

3

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

4

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

5

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

6

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

7

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

8

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

9

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

10

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

11

হাড়কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

12

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

13

নারায়ণগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফত

14

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

15

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

16

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

17

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

18

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

19

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

20