NNTV
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলোতে আগের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। প্রবাসী ও বিদেশফেরত যাত্রীরা এখন অনেক বেশি উন্নত ও যাত্রীবান্ধব সেবা পাচ্ছেন। বিমানবন্দরে হয়রানি কমেছে, বেড়েছে সেবার মান।

আজ শনিবার সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যাত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন নিজের দেশে ফিরে আসার স্বস্তি ও আন্তরিকতা অনূভব করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জ জেলা এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার।

অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. বদরুল আলম, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

1

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

2

শেরপুরে অ্যামোনিয়া গ্যাস লিকেজে ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

3

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

4

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

5

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

6

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

7

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

8

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

9

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

12

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

13

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

14

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

15

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

16

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

17

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

18

আসন্ন বিশ্বকাপে বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানসিটির

19

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

20