ঢাকার রাজাবাজারে বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বলছে, সিসিটিভি ভিডিওতে দুইজনকে গ্রিল কেটে ঢুকতে দেখা গেছে।
পারিবার সূত্রে জানা গেছে, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে খুন করে। এরপর তারা আট ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নেয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনোয়ারুল্লাহ এলাকায় একজন মানবিক চিকিত্সক হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, ভোর ৫টার দিকে তার শাশুড়ি কল করে তাকে এ ঘটনা জানান। তিনি বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। গুরুতর অবস্থায় আনোয়ার উল্লাহকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবায়েত রাকিব সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সেখানে নিহতের কপাল ও ডান হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা তার হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে নির্যাতন করে হত্যা করেছে। তেজগাঁও জোন পুলিশের সহকারী কমিশনার আক্কাস