NNTV
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদ’বিএনপির হাত ধরেই বাস্তবায়ন হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যে প্রমাণ করেছে—তারা যা বোঝে, যা বলে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখায়। ‘জুলাই সনদ’ও বিএনপির হাত ধরেই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হবে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে শামা ওবায়েদ বলেন, আমি জুলাইয়ের যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের স্যালুট জানাই। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই, বিএনপির সরকার হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার—নারীদের সরকার, ভাইদের সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সরকার।

নিজ দলের ত্যাগী কর্মীদের স্মরণ করে তিনি বলেন, আজ যখন আমরা এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছি, তখন আমাদের দলের অনেক ত্যাগী কর্মী, যারা জীবন দিয়েছেন বা গুম হয়েছেন, তারা আমাদের মাঝে নেই। তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সব ধর্মগুরুর জন্য ভাতা চালু করা হয়েছে। অচিরেই সারা দেশের প্রতিটি ইউনিয়নে তা বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা প্রমুখ।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আবু-জাহের।

সভা শেষে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত প্রায় আট কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

France and UK launch

1

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

2

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

3

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

4

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

5

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

6

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

7

নিবাচনে জয়ী হবে আশাবাদী জামায়াত

8

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

9

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

10

১৫ ফেব্রুয়ারির মধ্যেগঠন করা হবে সরকার:মির্জা ফখরুল

11

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকা: ১ পদ

12

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

13

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

14

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

15

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

16

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

17

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

18

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

19

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

20