NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইনস্লেটের

জনপ্রিয় মার্কিন র‍্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী ও টাইটানিক খ্যাত কেট উইনস্লেট। প্রায় ২৪ বছর পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভে অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি গ্রাহাম নর্টন শোতে অতিথি হয়ে সে সময়ের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

কেট উইনস্লেট বলেন, আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই, যেটা আমি কখনও কাউকে বলিনি। এমিনেম আমাকে বলেছিল তার লোম কামিয়ে দিতে। আমি তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, এটা আমি করতে পারব না, কারণ আমি আপনার নাপিত নই। এই ঘটনাটার কথা আমি এর আগে কখনও কাউকে বলিনি।

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর হলিউড অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময় পর এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে নজর কেড়েছে বিনোদন মহলে।

উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী র‍্যাপার, গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবে পরিচিত। হিপ হপ সংগীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তবে কেট উইনস্লেটের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

1

দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

2

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

3

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

4

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

5

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

6

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

7

নরসিংদীর রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

8

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

9

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

10

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

11

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

12

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

13

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

14

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

15

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

16

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

17

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

18

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

19

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

20