NNTV
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

দুধ ও খেজুর দুটিই পুষ্টিগুণে ভরপুর খাবার। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে শরীর পায় নানা পুষ্টিগুণ। বিশেষ করে সকালে বা রাতে ঘুমানোর আগে এই পানীয়টি শরীরকে শক্তি জোগাতে ও নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা-

শক্তির দারুণ উৎস

খেজুরে থাকা প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) এবং দুধের প্রোটিন একসঙ্গে শরীরে দ্রুত শক্তি জোগায়। দুর্বলতা বা ক্লান্তি দূর করতে এটি কার্যকর।

হাড় ও দাঁত মজবুত করে

দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, আর খেজুরে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস। এই উপাদানগুলো হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে।

হজম শক্তি বাড়ায়

খেজুরে থাকা আঁশ (ফাইবার) হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। দুধের সঙ্গে খেলে পাকস্থলী থাকে সুস্থ। তাই নিয়মিত  দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে উপকার মেলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

দুধ ও খেজুরকে সুপারফুড হিসেবে বিবেচনা কার হয়। দুধের ভিটামিন ও খনিজ এবং খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

ওজন বাড়াতে সহায়ক

যারা স্বাভাবিকভাবে ওজন বাড়াতে চান, তাদের জন্য দুধ ও খেজুরের মিশ্রণ একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে ক্যালরি ও পুষ্টি দুটোই পাওয়া যায়।

ঘুমের সমস্যা কমায়

রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে খেজুর মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হয় এবং ভালো ঘুমে সহায়তা করে।

কীভাবে খাবেন?

৩-৪টি খেজুর ভালোভাবে ধুয়ে এক গ্লাস কুসুম গরম দুধে ভিজিয়ে বা ব্লেন্ড করে পান করতে পারেন। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

1

নারায়ণগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফত

2

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

3

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

4

আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

5

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

6

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

7

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

10

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

11

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

12

টুঙ্গিপাড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ে করে কারাগারে বর

13

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

14

আর্জেন্টাইনদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

15

ইরানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়: এক কেজি মাংসের দাম এক কোটি রি

16

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

17

স্বর্ণ ও রুপার দাম কমেছে

18

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

19

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দি

20