NNTV
প্রকাশ : May 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে মার্কিন বিমানবাহিনী।

এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হামলাগুলো ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার জন্য চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে।

এদিকে, এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি আসন্ন নয়।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, ক্যাপ্টেন হকিন্স বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাঁটির আবাসস্থল।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।

তবে সবশেষ মার্কিন হামলার জবাবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ওপর  নতুন করে হামলার  কী প্রভাব পড়বে, তা এখনোও স্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

1

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

2

বগুড়ায় জ্বালানি তেল সংকটের অযুহাতে

3

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

4

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

5

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

6

বিশ্বকাপের ফাইনালে জিততে পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা

7

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

9

জাপান কেঁপে উঠলো ভূমিকম্পে

10

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

11

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

12

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

13

ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে না হওয়ায় হাইকমিশনের দুঃখ প্র

14

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

15

প্রথম দফায় হরমুজ প্রণালীর টোল থেকে আয় পেল ইরান

16

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

17

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

18

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

19

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

20