NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের জনগণের ভয় পাওয়ার কিছুই নেই, 'আল্লাহ-ই যথেষ্ট'

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠিয়ে ইরানে হামলার হুমকি দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ নিয়ে ইরানের জনগণকে আতঙ্কিত না হতে একটি বিবৃতি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতর। বুধবার (২৮ জানুয়ারি) খামেনির দফতর থেকে প্রকাশ করা হয় আট মিনিটের একটি ভিডিও, যেটির শিরোনাম—‘God Is Enough’ (আল্লাহই যথেষ্ট)।

ভিডিওটিতে গত কয়েক দশকে দেয়া খামেনির বিভিন্ন ভাষণের অংশ সংকলন করা হয়েছে। সেখানে তিনি শ্রোতাদের ভয় না পেতে আহ্বান জানান এবং বলেন, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

খামেনির দফতরের এই বার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা নিয়ে ইরানের ভেতরে উদ্বেগ বাড়ছে। ভিডিওটির মাধ্যমে জনগণকে মানসিকভাবে স্থির ও সাহসী থাকার বার্তা দেয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের রণতরীটির নাম ইউএসএস আব্রাহাম লিংকন। বিশেষ এই রণতরীটির দৈর্ঘ্য ৩৩৩ মিটার (এক হাজার ৯২ ফিট)। এটি ঘণ্টায় ৫৬ কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে ৯০টি এয়ারক্র্যাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে 'এফ-৩৫ সি' (স্টেলথ), এফ/এ-১৮ইএফ (সুপার হরনেট), ই২ডি-হকআই, ইএ-১৮জি (গ্রলার), এমএইচ-৬০আর-এস (সিহক)। মোট ৫ হাজার ৬শ' ৮০ জন ক্রু মেম্বার রয়েছে রণতরীটিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে চাঁদার টাকা না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

1

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গ

2

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

3

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

4

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

5

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

6

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

7

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

8

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

9

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

10

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

11

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

12

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

13

শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান ম

14

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

15

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

16

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

17

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

18

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

19

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

20