NNTV
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি ‘বিপজ্জনক’ ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক এয়ারক্রাফট লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার লক তাক করেছিল বলে অভিযোগ করেছিল টোকিও। এ ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলবের পাশাপাশি এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটলো।

চীনের অভিযোগ, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঘন ঘন ঢুকে পড়ে এবং চীনের স্বাভাবিক মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গত’ বলে মন্তব্য করেছে।

জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক।

গত রবিবার (৭ ডিসেম্বর) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ-পূর্বে আন্তর্জাতিক জলসীমার আকাশে জাপানের যুদ্ধবিমানগুলোর দিকে ‘রাডার লক’ করে চীনা ফাইটার জেট। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে,  চীনের জে-১৫ যুদ্ধবিমান দুবার জাপানি যুদ্ধবিমান এফ-১৫ জেটের দিকে ফায়ার-কন্ট্রোল রাডার নির্দেশ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক। এর আগে গত নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন যে তাইওয়ানে চীন হামলা করলে তা জাপানের জন্য অস্তিত্ব হানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং টোকিও তখন সমষ্টিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। তার এই মন্তব্যে বেইজিং–টোকিও উত্তেজনা বেড়ে যায়।

চীন ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। এছাড়া জাপান থেকে সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করে এবং জাপান–দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় মন্ত্রীদের বৈঠকও স্থগিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

1

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

2

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

3

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

4

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

5

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

6

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

7

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

8

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

9

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

10

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

11

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

12

কনস্টেবল থেকে এএসআই পদে উত্তীর্ণ মানিকগঞ্জের উজ্জ্বল ভূঁইয়া

13

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

14

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

15

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

রামপালে ঘর উপহার করলেন তারেক জিয়া

18

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

19

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

20