NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রেতা দেখলেই মরে যায়! ভাইরাল ‘অস্কারজয়ী’ ভেড়া

বাজারে ক্রেতা দেখলেই টুপ করে মাটিতে শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে-এমন এক বিচিত্র ভেড়ার কাণ্ড দেখে হেসেই খুন নেটদুনিয়া। চীনের নিংজিয়া প্রদেশের ১০ দিন বয়সী এই ভেড়াটি এখন রীতিমতো ইন্টারনেট সেনসেশন তার অভিনয়ের প্রতিভা দেখে নেটিজেনরা তাকে ‘অস্কারজয়ী অভিনেতা' বা 'ড্রামা কুইন' উপাধি দিয়েছেন।

চীনের নিংজিয়া প্রদেশের কৃষক জিন শিয়াওলিন তার চারটি ভেড়া বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে গিয়েছিলেন। তিনটি ভেড়া স্বাভাবিক দামে বিক্রি হয়ে গেলেও চতুর্থটি এক অদ্ভুত আচরণ শুরু করে। কেউ তাকে কিনতে বা ধরতে গেলেই সে হুট করে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। ক্রেতারা মনে করেন ভেড়াটি অসুস্থ, তাই কেউ সেটি কিনতে রাজি হননি।
কিন্তু মজার ব্যাপার হলো, ক্রেতারা চলে যাওয়া মাত্রই ভেড়াটি আবার সুস্থ হয়ে উঠে দাঁড়ায় এবং স্বাভাবিকভাবে ঘোরাফেরা শুরু করে। অদ্ভুতভাবে এই ভেড়াটি বড়দের দেখলে মরে যাওয়ার ভান করলেও শিশুদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে।

এই বিচিত্র কাণ্ডের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর ১০ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন। ভেড়াটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, এক ব্যক্তি এটি কেনার জন্য ১ লাখ ৩০ হাজার ইউয়ান (প্রায় ২৩ লাখ টাকা) প্রস্তাব করেছেন। 
যেখানে একটি সাধারণ ভেড়ার দাম মাত্র ৬০ ডলারের মতো, সেখানে এর জন্য আকাশচুম্বী দাম দিতে চাইছেন শৌখিন ক্রেতারা।

বিক্রি করতে নারাজ মালিক বিশাল অঙ্কের টাকার প্রস্তাব পেলেও মালিক জিন শিয়াওলিন তার এই ‘অভিনেতা' ভেড়াটিকে বিক্রি করতে রাজি নন। তিনি বলেন, এটি ভীষণ বুদ্ধিমান এবং মানুষের মতো আচরণ করে। কেউ তাকে দেখতে এলেই সে মরে যাওয়ার ভান করে। এমন আদুরে প্রাণীকে কি আর বিক্রি করা যায়?

তিনি আরও জানান, ভেড়াটিকে বিক্রি না করে এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি তার গ্রামের স্থানীয় পণ্য যেমন-ভেড়ার মাংস, গোজি বেরি এবং বিশেষ চা প্রচার করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

1

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

2

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

3

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

4

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

5

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

6

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

7

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

8

দীর্ঘ বিরতির পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে স্কুলগুলো

9

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

10

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

11

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

14

নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্

15

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

16

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

17

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

18

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

19

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

20