NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েতে বন্যার পানিতে গাড়ি ভেসে ৯ জনের মৃত্যু

জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি দুটি শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

এক বিবৃতিতে গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার মাতাবেলেল্যান্ড সাউথ প্রদেশের ফিলাবুসির মুকুলা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। একটি টয়োটা নোয়া গাড়ি নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে ভেসে যায়।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু রয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় নদী ও আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে জিম্বাবুয়ের বিস্তীর্ণ এলাকায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি সড়ক ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

1

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

2

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

3

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

4

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

5

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

6

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

7

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

8

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

9

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

10

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

11

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

12

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃ

13

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

14

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

15

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

16

বছরের শুরুর ৩ দিনের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে

17

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ই

18

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

19

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

20