NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটককৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাবলী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ যে-কোনও দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

1

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’

2

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

3

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

4

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

5

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

6

ফ্রান্সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আ

7

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

8

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জনের প্রাণহানি

9

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

10

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

11

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

12

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

13

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

14

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

15

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

16

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

17

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

18

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

19

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

20