NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কে-পপ তারকার বিরুদ্ধে ২০০ বিলিয়ন ওন কর ফাঁকির অভিযোগে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড অ্যাস্ট্রো-র সদস্য, গায়ক ও অভিনেতা চা ইউন-উ-র বিরুদ্ধে প্রায় ২০০ বিলিয়ন ওন (প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগ উঠেছে।

গালফ নিউজের প্রতিবেদন অনযায়ী, দেশটির কর দপ্তরের দাবি, চা ইউন-উর মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার বিনোদন আয়ের একটি অংশ দেখানো হয়েছে।

তদন্তকারীদের ধারণা, এই কোম্পানিগুলো ব্যবহার করে আয়কর নথিতে ব্যক্তিগত আয়ের জায়গায় করপোরেট আয় দেখানো হয়েছিল, যাতে করের হার কম পড়ে। কোরিয়ায় ব্যক্তিগত আয়ের কর সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যেখানে করপোরেট কর তুলনামূলকভাবে কম।

এনটিএস বলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। শুধু কাগজেই এর অস্তিত্ব ছিল। সে কারণেই তাদের হিসাব অনুযায়ী, ২০ বিলিয়ন ওনের বেশি কর কম দেওয়া হয়েছে।


চা ইউন-উর অফিশিয়াল এজেন্সি ফ্যান্টাজিও। কর কর্মকর্তাদের অভিযোগ, তার ব্যক্তিগত আয় দেখানো হয়েছিল তিন ভাগে—ফ্যান্টাজিও, তার মায়ের নামে নিবন্ধিত কোম্পানি, এবং স্বয়ং চা ইউন-উ। 

কর্তৃপক্ষের মতে, এই আয়-বণ্টনে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, এবং এর ফলে তার মোট করের হার ২০ শতাংশের বেশি কমে যায়।

কর দপ্তরের এই মূল্যায়ন যদি বহাল থাকে, তাহলে আইনি বিশেষজ্ঞদের ধারণা—এই মামলায় সংশ্লিষ্ট প্রকৃত আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ওনের বেশি হতে পারে। সে হিসেবে এটি দক্ষিণ কোরিয়ায় কোনো একক বিনোদন তারকাকে ঘিরে বড় আইনি বিতর্কগুলোর একটি হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

1

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

2

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

3

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

4

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

5

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

6

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’বিতরণ শুরু

7

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

8

'এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই?'

9

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

10

সিটি সুগারের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

11

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

12

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

13

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

গোপালগঞ্জে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

16

গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

17

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

18

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

19

কালীগঞ্জে নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

20