NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আক্রমণ এবং তার জবাবে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানের কারণে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চরম উত্তেজনাকর ও অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

গত শনিবার থেকে এখন পর্যন্ত প্রদেশটিতে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে অনেকে। 

জার্মান সংস্থাবাদ ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটিতে তুমুল সংঘর্ষ ঘিরে প্রতিবেশী দুই বৈরী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহান্তে বেলুচিস্তানে সন্ত্রাসবাদীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর শিবির, ভবন, স্কুলের ওপর আক্রমণ চালায়। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি বেলুচিস্তান লিবারেশন আর্মির।  

পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দাবি, ভারতীয় এজেন্ট ও তাদের সাহায্যকারীদের নির্মূল করে দেওয়া হয়েছে।


বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ও সেনা অভিযোগ করেছে, বিএলএ ভারতের কাছ থেকে সাহায্য পায়। তবে তারা কোনো তথ্যপ্রমাণ দেয়নি।   

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। এটা তাদের সাধারণ কৌশল, তাদের কোনো অভ্যন্তরীণ ব্যর্থতা হলেই দৃষ্টি অন্যদিকে ঘোরাবার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত তোতাপাখির মতো এই ধরনের অসার অভিযোগ না করে, ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের বর্বরতা, মানবাধিকার লংঘন, দমননীতি সম্পর্কে সকলেই জানে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে মিললো বিরল খনিজ

1

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

2

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

3

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

4

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

5

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

6

৩১ জন কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক

7

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

8

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

9

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

10

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

11

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

12

ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে

13

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

14

নরসিংদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

15

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

16

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

17

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

18

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

19

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

20