NNTV
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

সিরিয়ার শহর আলেপ্পোর তিনটি এলাকায় কুর্দি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে এই ঘোষণা দেয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারপন্থি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে চলমান তীব্র লড়াই আপাতত থামতে পারে বলে আশা করা হচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আবাসিক এলাকাগুলোতে নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলেপ্পোর শেখ মাকসুদ, আল–আশরাফিয়েহ ও বনি জায়েদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করছে। এ যুদ্ধবিরতি ভোর রাত তিনটা থেকে কার্যকর হবে।’

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, সামরিক পরিস্থিতির অবসান ঘটাতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার মধ্যে এলাকা ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিকেরা যেন নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন পেতে পারেন, তা নিশ্চিত করাই এ যুদ্ধবিরতির লক্ষ্য।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আলগারিব সরকারি সংবাদ সংস্থা সানাকে বলেছেন, তিনি আশরাফিয়েহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

যুদ্ধবিরতি বিষয়ে সরকারের ঘোষণার পর কুর্দি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি বাহিনী আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সঙ্গে লড়াই করছে। সেখানে কয়েক দিনের সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

এসডিএফ সিরিয়ার তেলসম্পদে সমৃদ্ধ উত্তর ও উত্তর–পূর্ব অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে। ২০১৯ সালে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছ থেকে এলাকা পুনর্দখল করার ক্ষেত্রে এ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এদিকে কুর্দিদের প্রশাসন ও সামরিক বাহিনীকে সিরীয় সরকারের সঙ্গে একীভূত করার চুক্তি কার্যকর করা বন্ধ বা স্থগিত রয়েছে। এর মধ্যেই গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপাচ্ছে।

সিরিয়ায় ইসলামপন্থী নেতা আল–শারা ক্ষমতায় আসার পর থেকে আলেপ্পোতে হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা এটি। এ ঘটনার মধ্য দিয়ে দামেস্কের মিত্র তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে আঞ্চলিক উত্তেজনার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। কুর্দিদের বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

1

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

2

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

3

আজকের বাজারে স্বর্ণের দাম

4

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

5

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

6

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

7

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

8

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

9

ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

10

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

11

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

12

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

13

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

14

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

15

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

16

মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা পাবেন

17

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

19

অবশেষে বিয়ে করলেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট

20