NNTV
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাম বদলে গোপনে মুক্তি পেল মিথিলার সিনেমা!

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারিতে।

এবার এটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেল নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল। অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি জানান নির্মাতা অরুণ চৌধুরী। নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে। মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

1

অর্থায়ন হারানোর শঙ্কায় ফিফা ইস্যুতে নীরব ছোট ক্লাবগুলো

2

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

3

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

মোংলা বন্দরে পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

6

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

7

মধ্যপ্রাচ্যের তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

8

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

9

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

10

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

11

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

12

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

13

সর্দি-ঠান্ডা দূর করতে আদা চা কতটা কার্যকর?

14

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

15

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

17

ডাইনোসরদের রাজা কত বছর বাঁচত? নতুন গবেষণায় পাল্টে গেল ধারণা

18

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

19

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

20