NNTV
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী প্রশান্ত মেঠাল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বুধবার (২৮ জানুয়ারি)বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ার ঋষভ শেঠীর সিনেমা ‘কান্তারা’র প্রচারণারে অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানেই মঞ্চে উঠে সিনেমার চামুণ্ডাদেবীর অভিনয় করে দেখান। অভিনয় শেষে চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন রণবীর।
 
বিষয়টিতে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত মেঠাল। তার দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯, ও ৩০২ ধারায় এটি অপরাধ।  কর্নাটকের চামুণ্ডাদেবীর অভিনয় করতে গিয়ে তিনি আদতে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করেছেন।
 
এ ঘটনায় অবশ্য পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, তিনি  দর্শকাসন থেকে বার বার রণবীরকে চামুণ্ডাদেবীর অভিনয় করতে নিষেধ করেন। কিন্তু সে বারণ শোনেননি রণবীর।

এদিকে অনিচ্ছাকৃত ঘটে যাওয়া এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রণবীর সিং। এতে ঘটনার নিষ্পত্তি হয়নি। উল্টো থানায় এফআইআর দায়ের হয়েছে নায়কের বিরুদ্ধে। এফআইআর নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

1

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

2

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

3

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

4

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

5

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

6

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

7

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

8

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

9

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

10

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

11

সিরাজগঞ্জে হাম রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্ত ১০০ শিশু

12

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

13

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

14

গাজীপুরে বাসায় ইয়াবার কারখানা,৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার

15

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

16

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

17

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

20