NNTV
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কান চলচ্চিত্র উৎসবে মুগ্ধতা ছড়ালেন বলিউড তারকা ঐশ্বরিয়া

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন । লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন সাবেক এই বিশ্বসুন্দরী।

এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। মারমেইড ধাঁচের এই পোশাকটির নাম ছিল ‘লুমিনারা’। ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল এটি তৈরি করেছেন । তার নকশা করা এই পোশাকের মাধ্যমেই প্রথমবার কানের মঞ্চে অভিষেক হলো ডিজাইনারের।

ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকে পোশাকটি তৈরি করা হয়েছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন এই অভিনেত্রী।

উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ নামের একটি আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি।

দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি। নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্

3

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

4

রৌদ্রের মাঝেও বৃষ্টির সম্ভাবনা

5

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

6

আজ বিশ্ব ধরিত্রী দিবস

7

‘নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আনসার-ভিডিপি’

8

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

9

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

10

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

11

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

12

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

13

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

16

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

17

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

18

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

19

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

20