NNTV
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্তন ক্যান্সারে আক্রান্ত 'সেক্রেড গেমস' অভিনেত্রী রাজশ্রী

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’খ্যাত বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। সম্প্রীতি চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ মার্চ) হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি তার অস্ত্রোপচার ভালো হয়েছে এবং এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। 

রাজশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পরে আমি মা-বাবাকে বলার সাহস পেয়েছি, ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা নামক গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন আপনাদেরও বলার সময় এসেছে। রুটিন চেকআপের সময়ে এই রোগ প্রাথমিকভাবে ধরা পড়েছিল, যা নিরাময় হয়ে যাবে বলেও আশা করা যায়। আমি ভাগ্যবান, খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।’

অস্ত্রোপচার শেষে এখন সুস্থতার পথে আছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এত পরীক্ষা আর অস্ত্রোপচার—সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। কিন্তু সবার ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। এখন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব।’

অভিনেত্রী আরও জানান, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় ওষুধ। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী দিনগুলোর জন্য তিনি ভীষণ উত্তেজিত। অনেক তারকা ও ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাও জানিয়েছেন।

২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রাজশ্রী। তার বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের ‘কিক’ সিনেমার মধ্য দিয়ে। ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।পরবর্তীতে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো চলচ্চিত্রে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

1

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

2

চুমুকাণ্ডে থাপ্পড় মারা সেই রুমি দেশেই আছেন, চেয়েছেন আগাম জা

3

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

4

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

5

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

6

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

7

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

8

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

9

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

10

আগামীকাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ

11

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

12

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

13

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-তাঁতীলীগের দুই নেতা গ্রেপ্তার

14

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

15

আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

16

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানিদের হাস্যরস

17

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

18

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

19

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

20