NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল : অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউডে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার নাকি বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে জোর আলোচনা চলছিল বি-টাউনে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই মোদি পরিবারের সদস্য হতে চলেছেন এ জনপ্রিয় অভিনেত্রী—এমনটাই বলছে ঘনিষ্ঠ মহলের সূত্র।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। 

কফিশপ, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের হাই-প্রোফাইল পার্টিতেও একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা। 

তবে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। 
প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয় পেল এনসিপি

1

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

2

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

3

৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ, নেই নৌকা

4

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

5

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

6

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

7

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

8

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

9

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন

10

চরম দারিদ্রতাকে পাশ কাটিয়ে গড়ে উঠছে ফুটবলের নগরী কুড়িগ্রা

11

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

12

আগামীকাল থেকে হতে পারে সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর

13

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

14

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

15

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

16

সংসদে বিরোধীদলের আপত্তির মুখেই দুই বিল পাস

17

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

18

দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

19

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

20