NNTV
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

প্রাকৃতিক উপাদানে ভরপুর মধু শরীরের জন্য বেশ উপকারী। আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সবারই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। পুষ্টিবিদদের মতে, হালকা গরম পানিতে সারা বছর মধু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।ওজন কমাতে অনেকে সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে কুসুম গরম পানিতে মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌসুমি ঠান্ডা-কাশি থেকেও কিছুটা সুরক্ষা মিলতে পারে।

হজমশক্তি বাড়ায়

খালি পেটে কুসুম গরম পানির সঙ্গে মধু খেলে হজম প্রক্রিয়া সহজ হতে পারে। এটি পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে এবং গ্যাস বা অম্বলের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে।

ওজন নিয়ন্ত্রণে উপকারী

অনেকে ওজন কমানোর জন্যও এই পানীয় পান করেন। মধু শরীরে প্রাকৃতিক শক্তি জোগায় এবং অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে।

ত্বক উজ্জ্বল রাখে

পর্যাপ্ত পানি ও প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে শরীরের ভেতর থেকে ত্বক ভালো রাখতে সাহায্য করে মধু। নিয়মিত পান করলে ত্বকে সতেজ ভাব আসতে পারে।

শরীর সতেজ রাখে

সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে মধু শরীরে দ্রুত শক্তি জোগাতে সহায়তা করে। ক্লান্তি দূর করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এই অভ্যাস।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবেঅতিরিক্ত মধু খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু খাওয়া উচিত। এছাড়া ফুটন্ত গরম পানিতে মধু মেশানো উচিত নয়, এতে মধুর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

1

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

2

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

3

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

4

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

5

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

6

নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচু

7

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রতারণা থেকে বাঁচবেন

8

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

9

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

10

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

11

নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তার জন্য জিডি করেছে তার মা

12

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

13

স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

14

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

15

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

16

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

17

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

18

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

19

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

20