NNTV
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন গোলকিপার ওচোয়া

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মেক্সিকোর ৩-০ গোলের জয়ের ম্যাচেই মেক্সিকোর গোলকিপার ওচোয়া শেষবারের মতো মাঠে নামলেন । মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। 

৪০ বছর ৩৪৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন। এর আগে ২০১৮ বিশ্বকাপে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে খেলে এই রেকর্ড গড়েছিলেন রাফা মার্কেস। শুধু এই রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে ছয়টি আসরে খেলা ফুটবলারদের বিরল তালিকাতেও নাম তুলেছেন ওচোয়া। এই তালিকায় আছেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৬ ও ২০১০ বিশ্বকাপে বদলি গোলরক্ষক হিসেবে দলে থাকলেও ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন ওচোয়া।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে মাতেও চাভেজ, জুলিয়ান কিনিওনেস এবং আলভারো ফিদালগোর গোলে জয় পায় মেক্সিকো। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা।

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ওচোয়া। তবে চেকিয়ার বিপক্ষে মাঠে নামার পর অনেকের কাছেই এটি তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। রেকর্ড, অর্জন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা ক্যারিয়ারের ইতি টেনে তাই বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় নিলেন মেক্সিকোর অন্যতম সেরা গোলরক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

1

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

2

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

3

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

4

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

5

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

6

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

9

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

10

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্

11

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

12

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

13

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

14

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

15

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

16

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

17

রোজার পদবি থেকে উধাও ‘খান’

18

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

19

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

20