NNTV
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার মাত্র একদিন পরই পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসন পর্যটনকেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নেয় ।

 কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে পানি নেমে যাওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের জন্য আবারও কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার (২১ জুন) দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন সাদাপাথর পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে এলে কেন্দ্রটি পুনরায় চালু করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সাদাপাথর এলাকার আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে যায়। ঢলের পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পুরো পর্যটন এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে পর্যটকদের চলাচল অনিরাপদ হয়ে ওঠার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ভারতে বৃষ্টিপাত কমার কারণে এবং সাদাপাথরে পানি নেমে যাওয়ায় এই পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

1

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন হান্সি ফ্লিক

2

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

3

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

4

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

5

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে

6

নারায়ণগঞ্জে পুরিয়া হেরোইনসহ ৩ জন আটক

7

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

8

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

9

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

10

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

11

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পনমাত্রা ৬.২

12

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

13

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

14

২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: এহছানুল হক মিলন

15

দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

17

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

18

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

19

মুন্সীগঞ্জে জব্দ হয়েছে ৪৩ লক্ষ টাকার জাটকা

20