NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের একজন তারাবো পৌরসভার বরাব ছাপড়া মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম অশালীন ভাষায় মন্তব্য করেন।

এর জের ধরে রাত ১১টার দিকে সাকিবুল ও মাহিমের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে রাত ২টার দিকে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং আরও চারজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় পাঁচজনের মতো আহত হয়েছে বলে তথ্য পেয়েছি। দু’পক্ষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

1

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

2

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

5

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

6

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

7

মাগুরার আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

8

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

9

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

10

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

11

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

12

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স

13

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

14

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

15

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

16

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

17

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

18

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

19

৫ যুবকের বিরুদ্ধে যুবতীর শ্লীলতা হানির অভিযোগ, ৩ জন আটক

20