NNTV
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ফাইনাল প্রতিযোগিতা সম্পন্ন

অত্যান্ত জাঁকজমকপূর্ণ ভাবে চট্টগ্রামে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন ২০২৬ সালের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর তুলতলি এলাকায় নেয়ামত নুর জামে মসজিদ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ  আকতার উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধক  ছিলেন মাওলানা মুহাম্মদ ইরফান কাশেমী,  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শেখ আবদুল আজিজ, প্রতিষ্ঠাতা পরিচালক আজিজিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউ এম মোসলেহ উদ্দিন, প্রধান আলোচক ছিলেন  মুফতি বেলাল উদ্দিন আজাদ, বায়তুল কুরআন হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রফিক বিন হোসাইন, মোরশেদুল আলম, মোহাম্মদ আলমগীর, মাওলানা মতলুবুর রহমান, জামাল হোসাইন (প্রবাসী) এবং হাফেজ মাওলানা শহিদুল্লাহ (প্রবাসী)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সহ-সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিলের পাশাপাশি এর সংরক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। যুগে যুগে অসংখ্য হাফেজে কুরআন এই মহাগ্রন্থকে মুখস্থ করে সংরক্ষণ করে আসছেন। হাফেজে কুরআন হওয়া দুনিয়া ও আখিরাতে সম্মান ও সৌভাগ্যের বিষয়—এতে ব্যক্তি ও তার পরিবার বিশেষ মর্যাদা লাভ করে।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ৩০ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ৫০ জনকে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ২০০ জন আগত অতিথির মাঝে উন্নত মানের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচ্ছন্নতাকর্মীদের রেইনকোট বিতরণ করেছে ডিএনসিসি

1

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

2

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

3

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

6

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

7

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

8

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

9

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

10

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

11

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

12

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

13

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

14

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ

15

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

16

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

17

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

18

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

19

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

20