NNTV
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউতলী স্টেডিয়ামের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজয় বর্মন পৌর শহরের গোকর্ণঘাট এলাকার বর্মনপাড়ার বাসিন্দা এবং হিমাংশ বর্মনের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাউতলী স্টেডিয়ামের সামনে বিজয় বর্মন রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। 

দুর্ঘটনার পর স্টেডিয়াম মার্কেটের নাইট গার্ড ফেরদৌস মিয়া এবং অটোরিকশার এক যাত্রী সুবজ মিয়া দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসান হাবিব জানান, মাথায় গুরুতর আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে বিজয়ের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের বড় ভাই সঞ্চয় বর্মন জানান, তিনি ও তার ভাই গোকর্ণঘাট বাজারে ‘বিজয় মেডিক্যাল ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান যৌথভাবে পরিচালনা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে তিনি শহরে চলে আসেন। পরে রাতে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তার ভাই বিজয় মারা গেছেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ওই ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

3

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

4

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

5

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

6

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

7

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

8

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

9

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

10

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

11

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

12

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

13

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

14

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার পথে

15

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

16

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

19

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

20