NNTV
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সীমান্ত এলাকায় পুশ-ইন ঘিরে গ্রামবাসীদের নিয়ে বিজিবির টহল

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইনকে কেন্দ্র করে উদ্বেগ ও উত্তেজনার প্রেক্ষাপটে নেত্রকোনার সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যসংখ্যা বৃদ্ধি করে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইনের ঘটনা সামনে আসার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় সতর্কতা আরও বাড়ানো হচ্ছে।

পুশ-ইন প্রতিরোধকে বর্তমানে সীমান্ত নিরাপত্তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে বিজিবি। এ কারণে সীমান্ত পাহারায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয় ভূমিকা পালন করছেন। দেশের স্বার্থে গ্রামবাসীরা একাট্টা হয়ে রাতের বেলায় মাইকিংয়ের মাধ্যমে পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতা তৈরি করছেন। একই সঙ্গে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধেও বাড়তি নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত এক বছরে বিজয়পুর সীমান্ত দিয়ে তিন ধাপে নারী, শিশু, তৃতীয় লিঙ্গের সদস্য এবং রোহিঙ্গা নাগরিকসহ মোট ৭৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। সম্প্রতি আবারও পুশ-ইন ইস্যুতে উদ্বেগ তৈরি হওয়ায় সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

স্থানীয় সীমান্তবাসীরা জানান, নিজেদের এলাকার নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন। বিজিবির পাশাপাশি তাদের চোখও এখন বাংলাদেশ-ভারত সীমান্তের দিকে।

বিজয়পুর সীমান্তের বিজিবি ক্যাম্পের সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, জনবল বৃদ্ধি এবং টহল জোরদারের মাধ্যমে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ কাজে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, নেত্রকোনার ৯২ কিলোমিটার সীমান্ত এলাকায় ১০টি বিওপি, ময়মনসিংহের তিনটি এবং সুনামগঞ্জের দুটি বিওপিসহ মোট ১৫টি বিওপির আওতায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো পুশ-ইনের চেষ্টা সফল হয়নি। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধেও নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও সচেতন থেকে আমাদের সহযোগিতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

1

খালেদা জিয়া বিএনপির মূল কারিগর : মির্জা ফখরুল

2

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

3

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

4

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

5

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

6

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

7

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

8

মোহনপুরে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৩

9

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

10

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

11

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

12

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

13

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

14

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

15

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

16

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

17

বিনিয়োগ বৃদ্ধিতে পাস হলো ইনভেস্ট আইন

18

জাপান সফরে গেলেন জামায়াত আমির

19

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে

20