NNTV
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলীতে যুবসমাজের উদ্যোগে একটি জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়ে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টি শত শত লোকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ ও যুবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত টুর্ণামেন্টে একাধিক দল অংশ করেন। খেলার পাশাপাশি রাতে ফ্লাডলাইটের রঙ্গিন আলোক শয্যায় মাঠ আলোকিত  করে তূ্লা হয়। অংশগ্রহণকারী ম্যাচগুলোর দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহা উদ্দীপনা দেখা গেছে। আশপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন । দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত করে তুলেন।  আজ দিনব্যাপী নরসিংদীর রায়পুরার বটতলীতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড  ইন্ডাস্ট্রিজের পরিচালক, চর আড়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান মিঠু জানান,  সন্ত্রাস ও মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে  এলাকার তরুণ ও যুবসমাজকে
দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহ সৃষ্টি করাতে হবে।
 আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যে কোন মূল্যে সকল অন্যায় অপরাধ দূর করে একটি ভালো সুন্দর সমাজ গঠন করতে হবে। নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে হবে।
দুর্নীতি অনিয়ম, সন্ত্রাস ও মাদক মুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিটি এলাকার তরুন ও যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই টুর্ণামেন্টের মূল উদ্দেশ্য হইলো মাদক  ও নেশা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। তিনি আরো মনে করেন, নিয়মিত এ ধরনের খেলাধুলার চর্চা করা হলে মানুষের দেহ মন ভালো রাখে। খেলাধুলা ও সুন্দর বিনোদনের মাধ্যমে
 যুবকদেরকে সূশৃঙ্খল ও ঐক্যবদ্ধ  রাখতে পারে, তারা ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে। 
 
 অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড  ইন্ডাস্ট্রিজের পরিচালক, চর আড়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান মিঠু ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয়রা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে উক্ত টুর্ণামেন্ট আয়োজনের আহ্বান জানান। এবং বটতলী যুবসমাজের নেতৃবৃন্দরা ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চান, যাতে এলাকার তরুণরা সুস্থ বিনোদনের মাধ্যমে এগিয়ে যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

1

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

2

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

3

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

4

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

5

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

6

যে দোয়া আল্লাহ খুব পছন্দ করেন

7

৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা

8

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

9

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

10

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

11

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

12

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

13

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

14

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

15

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

16

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

17

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

18

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

19

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

20