NNTV
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজারে নতুন ডিজাইনের ৫ টাকার নোট আনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকার নোট  এনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার থেকেই পাওয়া যাবে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নোট।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নতুন এই নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো- নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মি.মি × ৬০ মি.মি। নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পিছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি আছে।

নোটে জলছাপ হিসেবে 'রয়েল বেঙ্গল টাইগারের মুখ' এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ '5' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' রয়েছে।

নোটটিতে হালকা গোলাপী রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে বিদ্যমান ২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতরে প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়।

এ ছাড়া, নোটের সামনের দিকে নীচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য 'BANGLADESH' লেখা আছে।

নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এ ছাড়া, মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর স

1

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

2

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

3

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

4

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

5

দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

6

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

7

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

8

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচ

9

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

10

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

11

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

12

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

13

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

14

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

15

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

16

ইংল্যান্ডে ১৭ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ

17

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

18

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

19

তাসনিম জারা ঘোষণা করলেন নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার

20