NNTV
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা হস্তান্তর না করায় অনেকে বিপাকে পড়ছেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার মোটরযানের মালিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

বিআরটিএ জানায়, মোটরযান বিক্রির পর অনেক ক্ষেত্রে নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এতে করে যানটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।

বিআরটিএ বলছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুসারে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করায় যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার বিক্রেতার ওপর বর্তাচ্ছে।

এ সমস্যা সমাধানে বিআরটিএ মালিকানা পরিবর্তন প্রক্রিয়া সহজ করেছে । সংস্থাটি জানিয়েছে, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে (https://bsp.brta.gov.bd/) আবেদন দাখিল করতে হবে। আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিনে মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

একই দিনে ক্রেতাও (নতুন মালিক) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য তার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ প্রদান করতে পারছেন।

সতর্ক করে বিআরটিএ বলছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। আইন অনুযায়ী মালিকানা পরিবর্তন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

1

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

2

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

3

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠ

4

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার সিঁড়ি নয় এই মানসিকাতা থেকে বেরিয়ে

5

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

6

কারামুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.

7

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

8

স্বর্ণ ও রুপার দাম কমেছে

9

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

10

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

11

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

12

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প

13

আবারও বাড়ছে তেলের দাম

14

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

15

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

16

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্

17

বিশ্বের দূষিত শহরের পঞ্চম স্থানে রাজধানী ঢাকা

18

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

19

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

20