NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

এক সময় শোবিজ জগতের পরিচিত মুখ মোনালিসা। নাচেও ছিলেন সমান পারদর্শী। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও কিছুদিন ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। 

সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন তিনি।

সম্প্রীতি এই অভিনেত্রী নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে এই আনন্দের খবর ভাগ করে নেন মোনালিসা। 

সেখানে তিনি লেখেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।’

উচ্ছ্বসিত মোনালিসা আরও জানান, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরো অনেক কিছু করার আছে।’

এদিকে অভিনয়ে পুরোপুরি বিদায় না হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

1

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

2

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

3

বেগম রোকেয়া দিবস আজ

4

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

5

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

6

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

7

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

8

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

9

ট্রাম্প বললেন  ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

10

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

11

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

12

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

13

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

14

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

15

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

16

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

17

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

18

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

19

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

20