NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ শুটিং সেটে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত- এর শুটিং চলাকালেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালেই জিৎ আঘাত পান। পুরো সপ্তাহজুড়েই শুটিংয়ের শিডিউল ছিল। তবে অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিতের সুস্থতার ওপরই শুটিং শুরুর নতুন দিনক্ষণ নির্ভর করবে। তাই কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন অভিনেতা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ-এর ভূমিকায়। অ্যাকশনধর্মী এই সিনেমায় উঠে আসবে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়ের গল্প। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেন এর ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক।

জীবনের শেষ পর্যায়ে অনন্ত সিংহ নকশালপন্থী রাজনীতিতে যুক্ত হন। সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে গিয়েই শুটিং সেটে দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

1

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

2

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

3

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

4

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

5

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

6

জাতীয় বিশ্ববিদ্যালয় জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়

7

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

8

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

9

ফেরিতে ওঠার মুহূর্তে যাত্রীবাহী বাস নদীতে, প্রাণ গেল ২৪ জনের

10

ফেলানীর ভাইয়েল শপথ -আর কোনো পরিবার যেন তার বোনের মতো সন্তান

11

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

12

প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’

13

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

14

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

15

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

16

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

17

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

18

জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালে

19

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

20