NNTV
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

ক্ষতিকর ও আক্রমণাত্মক ময়না পাখির সংখ্যা নিয়ন্ত্রণে পরিচালিত জাতীয় কর্মসূচি কাতারে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০২২ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটিতে প্রায় ৪৫ হাজার ময়না পাখি ধরা হয়েছে।

কাতার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই অভিযানের ফিল্ড লিডার সালেহ আল-ইয়াফেই এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ৪৫টি নির্ধারিত স্থানে ৭৩১টি বিশেষ খাঁচা ব্যবহার করে এই বিপুল পরিমাণ পাখি ধরা হয়েছে। আগামী মাসগুলোতে আরও নতুন নতুন এলাকা এই অভিযানের আওতায় আনা হবে।

সালেহ আল-ইয়াফেই এই কর্মসূচিকে সফল করতে জনসাধারণের সহায়তা কামনা করেছেন। কোথাও এই পাখির ঝাঁক দেখা গেলে হটলাইন নম্বর ১৬০৬৬-এ জানানোর জন্য তিনি অনুরোধ করেন। এছাড়া পাখিরা যাতে বাসা বাঁধতে না পারে, সেজন্য বাড়ির গাছপালা নিয়মিত ছাঁটাই করা এবং দেয়ালের ছিদ্র বা গর্তগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এই আক্রমণাত্মক ময়না পাখিগুলো কাতারের স্থানীয় পরিবেশ ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এগুলো স্থানীয় অন্যান্য পাখির প্রজাতি ও তাদের বাসা ধ্বংস করে দেয়। এছাড়া কৃষিজমির ফসল নষ্ট করার পাশাপাশি মানুষের মাঝে সংক্রামক রোগ ছড়াতেও এই পাখি ভূমিকা রাখে। সব মিলিয়ে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে এই প্রজাতির পাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

1

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের উত্থানে

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

4

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

5

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

6

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

7

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

8

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

9

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

10

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

11

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

12

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

13

মানিকগঞ্জে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকটে আতঙ্কিত রোগীরা

14

হরমুজে প্রায় ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

15

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

16

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

17

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রাচীন সেতুটি পুনর্নির্মাণ

18

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

19

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম

20