NNTV
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে হতভাগা জলদস্যু বলে বিদ্রুপ করেছে ইরান

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক অভিনব অনলাইন প্রচারণায় নেমেছে ইরান। বিভিন্ন মিম এবং পপ-কালচারকে হাতিয়ার করে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ করছে ইরানি কূটনৈতিক হ্যান্ডেলগুলো। 

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করেছে, যেখানে ট্রাম্পকে অবরোধের মধ্যে জাহাজ চলাচলের জন্য আকুতি জানাতে দেখা যায়। ভিডিওটিতে সুর করে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি আমাকে বাধা দাও, তবে আমিও তোমাকে আটকে দেব। এই পোস্টটির ক্যাপশনে এটিকে ট্রাম্পের গাওয়া 'জনপ্রিয় সঙ্গীত' হিসেবে পরিহাস করা হয়েছে।

বিদ্রুপ শুধু এখানেই শেষ নয়। অপর এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর এক 'হতভাগা জলদস্যু' হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প সমুদ্রের মাঝখানে অসহায়ভাবে আটকে আছেন। এদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলও এই মিম যুদ্ধে যোগ দিয়েছে। তারা ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে এক বার্তায় জানিয়েছে, পারস্য উপসাগরের 'লাল মৌমাছি' তথা দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প একসময় দাবি করেছিলেন ইরানের নৌবাহিনী নিঃশেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা সেই 'ঝাঁকে ঝাঁকে' আক্রমণের মুখেই পিছু হটতে বাধ্য হচ্ছে। পোস্টটির শেষে জনপ্রিয় বলিউড সংলাপের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এগুলো কেবল শুরু, আসল নাটক এখনো বাকি আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটকয়েনের দামে ব্যাপক পতন

1

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জন

2

১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট

3

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

4

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

5

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

6

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

7

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

8

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

9

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

10

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

11

জুয়ার অর্থ লেনদেন ঠেকাতে সরকারের নতুন আইন

12

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

13

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

14

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

15

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

16

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু ১ আগস্ট

17

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

19

চাঁদপুরে ব্যস্ত কর্মদিবস পার করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

20