NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করা তুরস্কের অভিনেতা দোহুকান গুঙ্গরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রীতি মাদক সংশ্লিষ্টতার অভিযানে দেশটিতে গণমাধ্যম, শিল্পকলা এবং ব্যবসায়িক খাতের ব্যক্তিত্বদের আটক করা হয়েছে। এরপর যাচাই- বাছাই শেষে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুঙ্গরের বিরুদ্ধে আনার অভিযোগরে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত অব্যাহত থাকায় দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে হেফাজত নেওয়া হয়েছে।

গ্রেফতার দোহুকান গুঙ্গর ১৯৯৬ সালে ১ জুলাই আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তিনি বেকেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিনয় অধ্যয়ন করেন এবং ধ্রুপদী এবং আধুনিক উভয় থিয়েটারেই কাজ করেন। তার মঞ্চ কাজের মধ্যে রয়েছে ‘ওথেলো", ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু" (কারো গল্প নয়) চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়ান লাভ’ অভিনয়ে ব্যাপত প্রশংসা অর্জন করেন।

এর আগে দেশটিতে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকে গ্রেফতার করা হয়েছিল। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মাদক চক্র। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের নিয়মিত জিজ্ঞাসাবাদ, রক্ত ও চুলের নমুনা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

1

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

2

‘এলিয়েনদের জন্য’ ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র

3

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

4

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

5

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

6

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্র

7

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

8

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোইকা কান

9

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

10

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

11

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

13

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

16

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

17

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

18

ফ্রান্সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আ

19

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

20