NNTV
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন  চলছে  অনেক দিন ধরে । ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় এই জুটির রসায়ন পর্দার বাইরেও প্রেমের গুঞ্জনে রূপ নিয়েছিল। তবে এবার সেই গুঞ্জন কয়েক ধাপ এগিয়ে গেল। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই জুটির একটি কথিত ‘বিয়ের কার্ড’, যা ঘিরে এখন উত্তাল নেটপাড়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ওপরে বড় করে লেখা ‘বিজয় দেবরাকোন্ডা’। কার্ডের নিচে স্বাক্ষর হিসেবে লেখা আছে, ‘বিজয় (রাশমিকা ও আমার পক্ষ থেকে)’।

আমন্ত্রণপত্রের বয়ান অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ ভেন্যুতে ঘরোয়া পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। এরপর ৪ মার্চ হায়দরাবাদের বিলাসবহুল ‘তাজ কৃষ্ণা’ হোটেলে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করা হবে।

ফাঁস হওয়া কার্ডটিতে লেখা রয়েছে, পরিবারের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি ও রাশমিকা আগামী ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলবে।

চলতি মাসের শুরু থেকেই উদয়পুরের ‘সিটি প্যালেস’-এর কিছু সাজসজ্জার ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই ভক্তদের ধারণা ছিল, বিজয়-রাশমিকার বিয়ের জন্যই রাজকীয় এই প্রাসাদ সাজানো হচ্ছে। তবে এই কার্ড বা বিয়ের তারিখ নিয়ে এখনো বিজয় বা রাশমিকা—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিয়ের জল্পনার মাঝেই গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) হায়দরাবাদ বিমানবন্দরে বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। যদিও তারা ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেননি, তবে একই সময়ে নিজেদের টিমের সঙ্গে তাদের বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনা ভক্তদের মনে বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

এখন পর্যন্ত এই ভাইরাল আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অনেক অনুরাগী মনে করছেন এটি হয়তো ভক্তদের তৈরি করা কোনো এডিট, আবার কেউ কেউ একে ধ্রুব সত্য বলে ধরে নিয়েছেন। তারকা এই জুটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

1

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

2

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

3

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

4

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ

5

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

6

যে ফর্মুলায় এগোচ্ছে যুক্তরাষ্ট্র

7

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

8

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

9

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

10

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

11

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

12

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

15

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

16

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

17

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

18

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

19

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

20