NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোজার পদবি থেকে উধাও ‘খান’

তাহসানের সঙ্গে বিচ্ছেদ: রোজার পদবি থেকে উধাও ‘খান’

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর নাম থেকে ‘খান’ পদবি সরালেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ।


জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসারজীবনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুতে এ তারকা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে বছর না ঘুরতেই তাদের বিবাহবিচ্ছেদের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে তাঁর নাম ছিল রোজা আহমেদ খান। আজ রোববার রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেছে, নাম থেকে ‘খান’ সরিয়ে নিয়েছেন তিনি।

২০২৫ সালের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের এক বছরের ব্যবধানে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। গুঞ্জনের মধ্যে ১০ জানুয়ারি তাহসান প্রথম আলোকে জানান, গুঞ্জনটি সত্যি, তাঁরা আর দাম্পত্য সম্পর্কে নেই।

তাহসানের ঘোষণার সপ্তাহখানেক পরও ইনস্টাগ্রামে রোজা আহমেদের নামের শেষে ‘খান’ ছিল, ফলে বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পদবির পাশাপাশি তাহসানের সঙ্গে তোলা ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন রোজা আহমেদ।

এর আগে তাহসান প্রথম আলোকে জানান, তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। তাঁর ভাষায়, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি গোপন কারাগারে ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

1

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

2

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

3

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

4

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস

5

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

6

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

7

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

8

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

9

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

10

হায়দরাবাদ ছেড়ে মুম্বাই যাচ্ছেন আল্লু অর্জুন

11

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

12

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

13

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

14

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

15

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

16

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

17

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

18

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

19

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

20