NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আইএসইউতে

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ 'অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কার্যক্রম বাস্তবায়ন করে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে পরিচালিত হচ্ছে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুমানা রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের নিয়োগ প্রধান ফাহিম মুবাশ্বির।

সভাপতিত্ব করেন সিসিপ–বিজিএমইএ প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিসিপ–বিজিএমই-এর জব প্লেসমেন্ট ও ডেটাবেস কো-অর্ডিনেটর মো. আশফাকুর রহমান। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে আমিনুল হক, এ কে এম রফিকুল আলাম ও মো. সালমান ওসমান অরণ্য উপস্থিত ছিলেন।

বিজিএমই-এর পরিচালক রুমানা রশীদ বলেন, দক্ষতাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাংলাদেশের অ্যাপারেল খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিসিপ–বিজিএমইএ দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করছে।

নিয়োগ কার্যক্রমে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে মোট ৪০টি শূন্যপদ ঘোষণা করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। অতিথিরা জানান, সিসিপ–বিজিএমইএ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে ৯ দেশি বন্দুক উদ্ধার

1

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

2

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

3

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

4

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

5

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

6

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

7

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

8

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

9

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

10

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

11

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

12

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

13

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

14

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

15

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

16

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

17

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

18

আজ ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত দিবস

19

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

20