NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন মেসিদের কোচ হাভিয়ের মাচেরানো

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন লিওনেল মেসিদের কোচিং করানো ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো। গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

ক্লাব জানিয়েছে, সাময়িকভাবে স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেবেন।

এক বিবৃতিতে মাচেরানো বলেন, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, স্টাফ এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই তাদের কারণেই আমরা অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছি।

২০২৫ মৌসুমের আগে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাচেরানো তার প্রথম ক্লাব কোচিং ক্যারিয়ারেই দলকে এমএলএস কাপ জেতান। এর আগে তিনি আর্জেন্টিনার যুব জাতীয় দলগুলোর কোচ ছিলেন।

খেলোয়াড় হিসেবে তিনি লিওনেল মেসির সতীর্থ ছিলেন বার্সেলোনায়। এছাড়া জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসের সঙ্গেও খেলেছেন।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি (৩ জয়, ১ হার, ৩ ড্র)। সম্প্রতি তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।সব প্রতিযোগিতা মিলিয়ে মাসচেরানো ৬৭ ম্যাচে ৩৮ জয়, ১৪ হার ও ১৫ ড্রয়ের রেকর্ড রেখে ক্লাব ছাড়লেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

1

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

2

ট্রাম্প বললেন ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

3

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

4

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

5

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

6

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

7

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

8

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

9

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

10

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

11

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

12

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

13

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

14

২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

15

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

16

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

17

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

18

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

19

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি

20