NNTV
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক বাউচার ।

বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন কোচ মার্ক বাউচার ও দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার-ব্যাটার ।

 ইএসপিএনক্রিকিইনফোর জনপ্রিয় ‘২৫ প্রশ্ন’ পর্বে আগামী দিনে ক্রিকেট শাসন করতে পারে, এমন তিন তরুণের নাম জানতে চাওয়া হলে তিনি নিজেকে তিনে সীমাবদ্ধ রাখতে পারেননি। বরং চারজন উদীয়মান প্রতিভার নাম উল্লেখ করেন বাউচার, যাদের মধ্যে দু’জন ভারতীয় এবং দু’জন দক্ষিণ আফ্রিকার।

বাউচারের তালিকায় ভারতীয় ব্যাটারদের অন্তর্ভুক্তি উপমহাদেশের ট্যালেন্ট পাইপলাইনের শক্তি আবারও প্রমাণ করে।  তিনি বেছে নেন যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মাকে।
বাউচার যশস্বী জয়সওয়ালকে ‘এক প্রজন্মে একবার আসা প্রতিভা’ হিসেবে আখ্যা দেন। টেস্টে আগ্রাসী অথচ পরিণত ব্যাটিং, আবার সীমিত ওভারে ধারাবাহিকতা, সব মিলিয়ে তিনি ভারতের দীর্ঘমেয়াদি ব্যাটিং স্তম্ভ হতে চলেছেন বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে তিলক ভার্মাকে আধুনিক টি-টোয়েন্টির চাপ সামলাতে পারা নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে উল্ল্যেখ করেন তিনি। মিডল অর্ডারে শান্ত মাথায় খেলতে পারা এবং ঝুঁকি না বাড়িয়েই রান তোলার ক্ষমতা তাকে দ্রুত ম্যাচ-উইনারে পরিণত করেছে বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বাউচার তালিকায় রাখেন ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিসকে।

ট্রিস্টান স্টাবস নিজেকে প্রমাণ করেছেন বহুমুখী ব্যাটার হিসেবে, লাল বলের ক্রিকেটে ইনিংস গড়া যেমন পারেন, তেমনি টি-টোয়েন্টিতে ম্যাচ শেষ করতেও দক্ষ। আর ‘বেবি এবি’ খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস চারজনের মধ্যে সবচেয়ে বিস্ফোরক বলে মন্তব্য করেন তিনি। ভয়ডরহীন শট খেলার ক্ষমতা ও অল্প বয়সেই বড় মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স তাকে সাদা বলের ক্রিকেটে বিশেষ আকর্ষণে পরিণত করেছে বলে মত তার। 

বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে উঠতে প্রস্তুত :তিলক ভার্মা,ট্রিস্টান স্টাবস , ডিওয়াল্ড ব্রেভিস ও যশস্বী জয়সওয়াল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

1

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

3

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

4

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

5

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

6

সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড

7

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

8

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

9

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

10

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

11

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

12

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

13

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

14

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

15

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

16

ধুম ৪ সিনেমায় নেই রণবীর কাপুর , নিজেই ভাঙলেন গুঞ্জন

17

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

18

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

19

বাংলাদেশে কি সবসময় তেলে ভাজা দিয়ে ইফতার করা হয়?

20