NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার জামেলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অভিযান চলাকালে এলাকাটিকে নিরাপদ রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ ও জরুরি সেবা দানকারী সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, ঘটনাস্থলে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শনিবার দুপুরে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোরের দিকে ১২তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যেই ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

এফএসসিডি’র মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি থেকে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর, এ বিষয়ে তদন্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

1

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

2

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

3

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

4

জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপ

5

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

6

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

7

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

8

এক দশক পর মুক্তি পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের গান 'ফেরিওয়ালা'

9

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

10

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

11

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

12

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্র

13

ভারতকে সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

14

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

15

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

16

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

17

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ

18

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

19

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

20