NNTV
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকার মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না সপরিবারে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকাতেই বসবাস করতেন। তার বাবার নাম মইন উদ্দিন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

নিহতের মেয়ে আনিছা বেগম জানান, তার বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় আসছিলেন। এর মধ্যেই বাসার অদূরে কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

1

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

2

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে প্রবল উদ্বেগে ভারত

3

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সম্মিতি দেননি ডোনাল্

4

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

5

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

6

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

ফরম পূরণের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত

8

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

9

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

10

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিল

12

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

13

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

14

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

15

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

16

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

17

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

18

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

19

আজ পিএসএলের ১১তম আসর শুরু

20