NNTV
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে অভিযুক্ত মো. মাসুদ মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। এর আগে, গত ৪ ডিসেম্বর সকালে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এক টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানটি গ্রেফতার মাসুদের ভাড়া বাসা।

মামলার এজাহার সূত্রে জানা যায়- আট বছর বয়সী ওই শিশু ময়মনসিংহের বাসিন্দা। সে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল। বাসায় একা পেয়ে মাসুদ শিশুটিকে ভীতি দেখিয়ে ধর্ষণ করে। প্রথমদিকে শিশুটি পরিবারের কোনও সদস্যকে ঘটনা জানায়নি। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবার জিজ্ঞাসাবাদের পর সে এই তথ্য দেয়।

পরিবারের সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদের চারিত্রিক সমস্যার কারণে তার স্ত্রী খাদিজার (২১) সাথে তার দাম্পত্য সম্পর্কে দীর্ঘদিন ধরে কলহ চলছিলো।

মামলার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত মাসুদকে আটক করে। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য থানার হেফাজতে রাখা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারেক জানান, আসামিকে আজ সোমবার দুপুরের পর গ্রেফতার করা হয়েছে। এখনো পুলিশের কাছে সে কোনও স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়নি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

1

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

2

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

3

এরদোয়ান জানালেন ইসরায়েলকে রুখে দেয়ার আহ্বান

4

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানিদের হাস্যরস

5

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

6

মির্জা ফখরুল গেলেন চীন সফরে

7

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

8

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

9

ট্রাম্প কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল

10

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

11

নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ

12

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জনের প্রাণহানি

13

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

14

একই স্থানে ১০ মিনিটের ব্যবধানে পৃথক ট্রেনে কাটা পড়ে দুই নারী

15

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

16

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবানের ৩২ জন নাগরিক নিহত, দু

19

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

20