NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর সঙ্গে সালমান খানের সম্পর্কটা ছিল অনেকটা বাবা-ছেলের মতো। কয়েকবার প্রকাশ্যে সালমানকে নিজের তৃতীয় ছেলে আখ্যা দেন প্রয়াত এ কিংবদন্তি অভিনেতা। এবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সমাপনী পর্বে তাকে স্মরণ করে চোখ ভিজল ভাইজানের। 

এদিন ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্ত প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন সালমান। একইসঙ্গে তিনি অভিনেতার শেষকৃত্য নিয়ে ভক্ত মহলে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটান।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্তে বহু ভক্ত হতাশ হয়েছিলেন। শেষবারের মতো অভিনেতাকে দেখতে না পাওয়ার দুঃখও ছিল তাদের। এই নীরবতার প্রশংসা করে সালমান বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি ২৪ নভেম্বর মারা গেছেন। যেদিন ছিল আমার বাবার জন্মদিন।

তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রজির জন্মদিন। সেদিন আবার আমার মায়েরও জন্মদিন। খালি ভাবছি আমার যদি এরকম অনুভব হয়, তাহলে একটু ভাবুন সানি এবং তার পরিবার ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, বেঁচে থাকলে এবার ৯০তম জন্মদিনে পা রাখতেন ধর্মেন্দ্র। তার সপ্তাহ দুয়েক আগেই সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের শক্তির কাছে পরাজিত হবে ষড়যন্ত্রকারীরা : আমীর খসরু

1

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

2

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

3

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

4

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

5

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

6

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

7

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

8

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

9

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

10

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

11

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

12

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

13

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

14

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

15

স্বর্ণ ও রুপার দামে আবার ও পতন পুরো বিশ্ববাজারে

16

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

17

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

18

ভিএআর প্রযুক্তির বিপক্ষে রায় দিলেন একানব্বই শতাংশ ফুটবলভক্ত

19

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

20