NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন। মূলত কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ সংকুচিত হয়ে আসায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মিসিসাগাভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ কানাডার অভিবাসন দপ্তরের (আইআরসিসি) তথ্যের বরাতে জানান, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১০ লাখ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ ২৭ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পথে রয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক।

সাম্প্রতিক সময়ে কানাডা সরকারের কঠোর অভিবাসন নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মকানুন কঠোর করার পাশাপাশি রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সামনে বৈধভাবে থাকার বিকল্প পথ সীমিত হয়ে আসছে।

কানওয়ার সিরাহ সতর্ক করে বলেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই প্রায় ৩ লাখ ১৫ হাজার মানুষের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে, যা কানাডার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের চাপ ও অচলাবস্থা তৈরি করতে পারে।

ইতোমধ্যে এই সংকটের সামাজিক প্রভাবও দৃশ্যমান হতে শুরু করেছে। বৃহত্তর টরন্টো অঞ্চলে, বিশেষ করে ব্র্যাম্পটন ও ক্যালেডনের বনাঞ্চলে অস্থায়ী তাঁবু খাটিয়ে নথিপত্রহীন অভিবাসীদের বসবাস করতে দেখা যাচ্ছে। 

স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, আইনি মর্যাদা হারানো অনেক ভারতীয় নাগরিক এখন নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে বৈধতার আশায় ভুয়া বিয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত চক্র সক্রিয় হওয়ার অভিযোগও উঠেছে।

এ পরিস্থিতির প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন। ‘নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্ক’-এর মতো সংগঠনগুলো জানুয়ারি মাস থেকে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করছে। তাদের দাবি, যারা কানাডার অর্থনীতিতে শ্রম দিচ্ছেন, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে হবে।

অন্যদিকে, কানাডা ২০২৬ সালের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামোর প্রস্তুতি নিচ্ছে, যা ফেডারেল কর্মচারী ও পাঁচটি প্রদেশের কর্মীদের প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলো ১ জানুয়ারি ২০২৬ থেকে প্রযোজ্য হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

1

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

2

অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

3

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটা

4

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

5

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট এলাকা

6

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

7

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

8

আজ যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

9

বান্দরবানের দুর্গম এলাকায় ৬ রাবার শ্রমিককে অপহরণ

10

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

11

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

12

সারাদেশে ৮৭ লাখ ৫০ হাজার প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন

13

মুসলিম বিশ্বকে ভাঙ্গার ইসরাইলের নতুন ষড়যন্ত্র

14

বড় পর্দায় নিশো-মেহজাবীন

15

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

16

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

17

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

18

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

19

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

20