NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

আগামী দুই বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ১০৫ বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দেয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।

কূটনীতিকদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) সহায়তা দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি।’

তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান। ইইউর খসড়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।

একইসঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।

নথি অনুযায়ী, যৌথভাবে নেয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে, যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদ জব্দ অবস্থায়ই থাকবে। একইসঙ্গে ঋণ পরিশোধে প্রয়োজনে ওই সম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ইইউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

1

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

2

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

3

এনসিপি প্রার্থী ঘোষণা করলো ১২৫ আসনে

4

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

5

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

6

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

7

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

8

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

9

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ

10

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

11

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

12

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

13

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে ক

14

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

15

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

16

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

17

‘নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আনসার-ভিডিপি’

18

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

20