NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

টোকিও প্রশাসনের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে এ বার্তা পাঠান।

এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।

আধুনিক অবকাঠামো উন্নয়ন, বৈঠকে উভয়পক্ষ নগর ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জাপানের পক্ষ থেকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।  বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থা প্রয়োগের পরামর্শও দেন তিনি।

অন্যদিকে ডা. শফিকুর রহমান জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। ভাইস গভর্নর ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

পরে টোকিওর স্মার্ট সিটি কার্যক্রম, পরিবহন ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

1

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

2

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

3

সৌদি আরবে মিললো বিরল খনিজ

4

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

5

ঝুট গোডাউনের কারনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

8

১২০০ ফ্লাইট এক মাসে বাতিল করেছে ইন্ডিগো

9

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

10

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

11

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

12

শুল্কছাড়ে গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

13

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

14

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

15

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

16

ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক

17

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

18

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20