NNTV
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন চাঁদপুর সদর ও হাইমচর–৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে রাত পর্যন্ত তিনি দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে ইচুলী ঘাটের সেতুসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। তিনি ভোটারদের সকাল সাড়ে ৭টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অতীতে ভোটাধিকার হরণ করা হয়েছে, যা জুলুমেরই অংশ। এবার সবাই ভোট দেবেন এবং আত্মীয়-স্বজনদের ভোট দিতে উৎসাহিত করবেন। একই সঙ্গে তিনি এলাকায় মাদক, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

সকাল থেকে বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক শেষে বিকেল থেকে রাত পর্যন্ত বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করেন তিনি।

বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

3

১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট

4

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

5

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

8

ম্যাককালাম-স্টোকসকে গিলক্রিস্ট-ওয়াহর কড়া সতর্কবার্তা।

9

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

10

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

11

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

12

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

13

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

14

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

15

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

16

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

17

আজ বছরের দীর্ঘতম রাত

18

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

19

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

20